কেজরিয়ালকে মোদির শুভেচ্ছা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক,প্রতিক্ষণ ডট কম

full_1465669555_1423550693দিল্লির বিধানসভার নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসনে এগিয়ে থাকা অরবিন্দ কেজরিয়ালকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৭০ আসন বিশিষ্ট হাইভোল্টেজ দিল্লি বিধানসভার ভোটের ফলাফলে বেলা ১১টা পর্যন্ত আম আদমি পার্টি এগিয়ে আছে ৬২টি আসনে। বিজেপি ৭টি ও অন্যান্য ১টি আসনে।

কড়া নিরাপত্তার মধ্যে দিল্লির স্থানীয় সময় সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গণনা। দুপুর একটার মধ্যেই পুরো গণনা শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, বিভিন্ন কেন্দ্রে আপ-এর এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠেন আপ-এর কর্মী-সমর্থকরা। দিল্লিতে কেজরিওয়ালের বাসার সামনেও বহু সমর্থক উৎসবে মেতে ওঠেন। বাজি পোড়ানোর সঙ্গে সঙ্গেই আবীর খেলা এবং মিষ্টি মুখ শুরু হয়ে যায় তাদের মধ্যে।

প্রতিক্ষণ/এডি/রুমন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G