ধর্ষণের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গুনথিলাকার অস্ট্রেলিয়াতে গ্রেফতার

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ১:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের ৮ম  আসরটা বাজে গেছে শ্রীলংকার মতো প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তির। এতো বাজে পরিস্থিতির মধ্যে লংকানদের আরো বাজে সংবাদের মুখোমুখি হতে হচ্ছে। ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়াতেই গ্রেফতার হয়েছেন লংকান ব্যাটার দানুশকা গুনাথিলাকা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিটিআইকে খবরিটি নিশ্চিত করেছে শ্রীলংকা দলের একটি সূত্র। দলের এমন একজন সতীর্থের এমন কর্মকাণ্ডের জন্য অবশ্য কোনো প্রকার সহায়তার হাত বাড়িয়ে দেননি বাকি সতীর্থরা কিংবা টিম ম্যানেজমেন্ট। তাকে ছাড়াই শ্রীলংকা দল অস্ট্রেলিয়া ছেড়েছে বলে জানিয়েছে সূত্রটি।

ঘটনাটি ঘটেছে গত ২ নভেম্বর। জানা গেছে, বিশ্বকাপ চলাকালেই ৩১ বছর বয়সী গুনাথিলাকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক নারী। সেই অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কোনো প্রকার দেরি করেনি সিডনি পুলিশ। তারা গুনাথিলাকাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে নিউ সাউথ ওয়েলস পুলিশের ওয়েবসাইটে একটি বিবৃতি বলা হয়,  ‘সেক্স ক্রাইমস স্কোয়াডের গোয়েন্দারা গত সপ্তাহে সিডনির পূর্বাঞ্চলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তের পর একজন শ্রীলংকার নাগরিককে গ্রেফতার করেছে।’

ঘটনার ব্যাপারে তারা আরো জানিয়েছে, ‘একটি অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেশ কয়েকদিন ধরে ঐ নারীর সঙ্গে যোগাযোগ করার পরে তাদের দেখা হয়েছিল। ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় ঐ নাগরিক তাকে যৌন নির্যাতন করেছিলেন।’

গুনথিলাকার এমন কর্মকাণ্ডে অবশ্য নিরপেক্ষ অবস্থানে আছে শ্রীলংকা ক্রিকেট। তারা জানিয়েছে দোষী প্রমাণিত হলে এই খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সাথে পরামর্শ করে আমরা দ্রুত এই বিষয়ে একটি তদন্ত শুরু করব এবং দোষী প্রমাণিত হলে খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’ শ্রীলংকার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন গুনথিলাকা। এর মধ্যে রয়েছে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-২০ ম্যাচ। তিন ফরম্যাট মিলিয়ে দুই হাজারের অধিক রান করেছেন গুনথিলাকা।

সূত্র : পিটিআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G