‘রিকশা গার্ল’ – আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশি সিনেমা ‌‘রিকশা গার্ল’ – ব্রাসেলসে ১৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলেম’অন কিডস অ্যাওয়ার্ড জিতেছে । রোববার (৬ নভেম্বর) ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র পুৃরস্কার পাওয়া এই  ছবিটিতে গ্রামীণ বাংলাদেশের একজন প্রতিভাবান মেয়ে নাঈমার গল্প উঠে এসেছে।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ছবি এখন ফিল্মি দুনিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিচালক আশা করেন, তার আলপনা আঁকা দিয়ে শহরকে সুন্দর করবেন। কিন্তু যখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন নাঈমা পরিবারের উপার্জনকারীর ভূমিকা নিতে বাধ্য হন। ছবিটি রিকশা শিল্পের জগত অন্বেষণ করেছে।

চলচ্চিত্রটি সেই শক্তির গল্পও বলে যা একটি অল্পবয়সী, উচ্চাকাঙ্ক্ষী এবং স্বাধীনচেতা কিশোরীর দৈনন্দিন সংগ্রামকে চিত্রিত করার পাশাপাশি বাংলাদেশে নারী মুক্তিকে চ্যালেঞ্জ করে।

পুরস্কার নেওয়ার সময় পরিচালক আশা করেন, তরুণ প্রজন্ম চলচ্চিত্রটি দ্বারা অনুপ্রাণিত হবে, যা হাল ছেড়ে না দেওয়ার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুসরণের বার্তা তুলে ধরে। তিনি বাংলাদেশি শিল্প ও সংস্কৃতিকে সমর্থন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

চলচ্চিত্র উৎসবটি গত ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। উৎসবে ইউরোপসহ বিভিন্ন দেশের ১২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস পরিচালক অমিতাভ রেজা চৌধুরীকে এই মহান অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G