বুবলীকে নিয়ে ইলোরা গহরের বিস্ফোরক মন্তব্য

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিনিধি

শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক আর নতুন নতুন গল্প নেট দুনিয়াতে প্রতিদিনই আলোচনায় আসছে। প্রতি দিনই কোন না কোন গরম বাতাস বইছে ফিল্মপাড়ায়। সেই গরম বাতাকে যেন আরো বেশি গতি দিলেন কলকাতার ইলোরা গহর। করলেন বিস্ফোরক মন্তব্য। এরপর থেকেই শুরু হয়ে গেল আরেক নতুন সমালোচনা আর চাপের কাপে আলোচনার ঝড়। আজ এই মন্তব্য নেটিজেনদের এতটাই উত্তেজিত করেছে যে মুহূর্তেই তা ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে ইলোরা গহর বলেছেন, শাকিবের কোনো দোষ নেই। সব দোষ বুবলীর। সবাই যখন শাকিবকে দোষারোপ করছে ঠিক সেই মুহূর্তে ইলোরা গহর প্রকৃত সত্য ফাঁস করে শাকিবের পক্ষই নিলেন। জায়েদ খানের জন্য অনেক মেয়েই রক্ত দিয়ে চিঠি লেখে। ওর পেছনে অনেক মেয়েরাই লম্বা লাইন নিয়ে ঘুরে বেড়ায়। সেখানে সুপারস্টার শাকিব খানের পেছনে শত শত মেয়েরা ঘুরবে এটাই স্বাভাবিক। মিডিয়ায় অনেকেই নিজের ইচ্ছায় অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু তা কখনো বিয়ের জন্য নয়। এমন ঘটনা হরহামেশাই হয় মিডিয়াতে। আর সেটাই নাকি হয়েছে শাকিব-বুবলীর জীবনে, এমনটাই মনে করছেন এ অভিনেত্রী।

বুবলীকে উদ্দেশ করে ইলোরা গহর বলেন, অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের গভীর প্রেমের সম্পর্ক ছিল। তারা বিবাহিতও। তাই ওর বাচ্চা মেনে নেয়া যায়। প্রশ্ন ছুড়ে দিয়ে ইলোরা আরো বলেন, কিন্তু বুবলীর সঙ্গে শাকিবের ওমন সম্পর্ক না থাকার পরও বুবলী কেন মা হলো?

বুবলী ইচ্ছাকৃতভাবে শাকিব খানকে ফাঁসিয়েছেন বলেও দাবি করেন এ অভিনেত্রী। তবে কার জালে কে ফেঁসেছেন তার রহস্য এখনো অজানা। আপাতত শাকিব-বুবলী এসবে কানে নিচ্ছেন না। ব্যস্ত আছেন লাইট-ক্যামেরার কাজ নিয়ে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G