সেমিফাইনালের ৪৮ ঘণ্টা আগে ইনুজরিতে রোহিত, চিন্তায় ভারত

প্রকাশঃ নভেম্বর ৮, ২০২২ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্কাবপের সেমিফাইনালে খেলবে ভারত। সেই ম্যাচের আগে অধিনায়কের ইনজুরি ভারতীয় দলকে চিন্তায় ফেলেছে। এ বারের বিশ্বকাপে ছন্দে নেই রোহিত।

মঙ্গলবার রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এস রঘু। অ্যাডিলেডে সেই অনুশীলনের সময় রোহিতের হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। বল এসে লাগে তাঁর হাতে। বেশ বড় আঘাত বলেই মনে করা হয়েছিল। রোহিত অনুশীলন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।

রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেওয়া হয়। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল বেশ যন্ত্রণা করছে। অনুশীলনের জায়গায় পাশে একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি। রোহিতের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধু রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে। এমনটাই জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

ভারতীয় দলের চিকিৎসকরা রোহিতের ইনুজরি কতটা গুরুতর তা দেখবেন। এখনও দলের পক্ষ থেকে অধিনায়কের ইনুজরি নিয়ে কিছু বলা হয়নি। তিনি খেলতে না পারলে লোকেশ রাহুলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচ খেলেছেন রোহিত। তার মধ্যে চারটি ম্যাচে ব্যর্থ তিনি। পাকিস্তানের বিরুদ্ধে করেছেন ৭ বলে ৪ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪ বলে ১৫ রান করে আউট হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ৮ বলে ২ রান এসেছে রোহিতের ব্যাট থেকে।

গ্রুপের শেষ ম্যাচে জ়িম্বাবোয়ের বিরুদ্ধেও রান পাননি ভারত অধিনায়ক। করেছেন ১৩ বলে ১৫ রান। একমাত্র নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান এসেছে রোহিতের ব্যাট থেকে। ৩৯ বলে ৫৩ রান করেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচেও ছন্দে ছিলেন না রোহিত। এক বার তাঁর ক্যাচ পড়েছিল। কয়েকটি বল ব্যাটের কোনায় লেগে বাউন্ডারিতে গিয়েছিল। অর্ধশতরান করে খুশি ছিলেন না রোহিত নিজেই। ম্যাচ শেষে জানিয়েছিলেন সে কথা।

সূত্র : আনন্দবাজার

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G