বিসিএসের লিখিত পরীক্ষা : ৪১তম ফল প্রকাশ

প্রকাশঃ নভেম্বর ১০, ২০২২ সময়ঃ ৬:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

শিক্ষা প্রতিবেদক

সরকারি কর্ম কমিশন ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) পিএসসি বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। উর্ত্তীণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র : সরকারি কর্ম কমিশন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G