নেত্রকোনায় অনূর্ধ্ব-১৫ নারী ক্রিকেটার বাছাই শুরু

প্রকাশঃ নভেম্বর ১১, ২০২২ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫২ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

আজ শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহযােগিতায় ও নেত্রকোনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়ােজনে শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব–১৫ নারী ক্রিকেট খেলােয়াড় বাছাই ও প্রশিক্ষণ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো উচ্চ বিদ্যালয় নেত্রকোনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব-১৫ নারী ক্রিকেট খেলােয়াড় বাছাই ও প্রশিক্ষণ ২০২২ এর উদ্বোধন ঘােষনা করেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জনাব অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহ সভানেত্রী ও নেত্রকোনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন্নেছা আশরাফ দীনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ও ক্রিকেট সাব–কমিটির আহবায়ক প্রকৌশলী ফিরােজা করিম নেলী, ক্রিকেট সাব–কমিটির সদস্য সহ নেত্রকোনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G