‘র’ দফতরের ১১ তলা থেকে ঝাঁপ গোয়েন্দা কর্তার

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২২ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) দফতর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক আধিকারিক। সোমবার নয়াদিল্লির লোধি কলোনি এলাকায় ওই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার আচমকাই ওই ‘র’ আধিকারিক গোয়েন্দা সংস্থার দফতরের ১১ তলা থেকে ঝাঁপ দেন।

ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দিল্লি পুলিশের অনুমান, ওই আধিকারিক হতাশায় ভুগছিলেন। সে কারণেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশ ওই আধিকারিকের নাম-পরিচয় আপাতত গোপন রেখেছে। ‘র’-এর দফতরের মতো গুরুত্বপূর্ণ ভবনে কী ভাবে সকলের চোখ এড়িয়ে ওই ব্যক্তি ঝাঁপ দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, শনিবার মুম্বইয়ের হারবারের কাছে যুদ্ধজাহাজ থেকে এক নৌসেনা আধিকারিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। নিজের সার্ভিস রিভলভার দিয়েই বুকে গুলি করে ওই আধিকারিক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন সহকর্মীরা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হ্যাপি সিংহ তোমর। আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজের যান্ত্রিক দিক দেখভাল করতেন। স্ত্রীকে নিয়ে নেভি নগরের সরকারি আবাসনে থাকতেন হ্যাপি।

সূত্র : ভারতীয় সংবাদ মাধ্যম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G