কাতার বিশ্বকাপ ২০২২ : দল ঘোষণা, বাবার পর ছেলে ফ্রান্স দলে

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০২২ সময়ঃ ১২:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করল ফ্রান্স। প্রতিযোগিতা শুরুর ছয় দিন আগে চূড়ান্ত দল জানালেন কোচ দিদিয়ের দেশঁ। বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন মার্কাস থুরাম এবং অ্যাক্সেল দেশঁ। ইনজুরির জন্য রাখা হয়নি প্যারিস সঁ জঁ ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বেকে।

প্রায় সব অংশগ্রহণকারী দেশ কাতার বিশ্বকাপের দল ঘোষণা করলেও সময় নিচ্ছিল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শেয পর্যন্ত দল ঘোষণা করলেন ফ্রান্স কোচ। দলে জায়গা পেয়েছেন ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলা লিলিয়ান থুরামের ছেলে মার্কাস। কাতারে মাঠে নামার সুযোগ পেলে বাবার ২৪ বছর পর তিনিও দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির জন্য কাতারে দেশঁ পাচ্ছেন না নির্ভরযোগ্য ডিফেন্ডার কিমপেম্বেকে। তাঁর বদলে চূড়ান্ত দলে নেওয়া হয়েছে অ্যাক্সেলকে। পিএসজি ডিফেন্ডার কয়েক দিন আগেই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকে জানান, বিশ্বকাপের আগে তিনি ১০০ শতাংশ সুস্থ হতে পারবেন না। এছাড়া কাতারগামী ফ্রান্স দলে কোনও চমক নেই। প্রত্যাশিত ফুটবলারদেরই বেছে নিয়েছেন কোচ।

ফ্রান্সের অভিজ্ঞ গোলরক্ষক তথা অধিনায়ক হুগো লরিস কাতারে ভাল ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে কাতারের মানবাধিকার, লিঙ্গবৈষম্য, সমানাধিকারের মতো সমস্যাগুলি অজানা নয় টটেনহ্যামের ফুটবলারের। তাঁর আশা, বিশ্বকাপের সময় ফুটবলাররা শুধু ফুটবল নিয়েই ভাবতে পারবেন। অন্য কোনও বিতর্ক তাঁদের বিচলিত করবে না। লরিস বলেছেন, ‘‘বিশ্বকাপে প্রচুর চাপ থাকে। চার বছর অন্তর এই সুযোগ আসে ফুটবলারদের সামনে। সকলেই নিজের সেরাটা দিতে চায় বিশ্বকাপের আসরে। তাই আমরা মাঠের মধ্যেই মনঃস‌ংযোগ করতে চাই। বাইরের বিষয়গুলো রাজনীতিবিদরা বুঝবেন। আমরা ক্রীড়াবিদ। আমরা পেশাদারি এবং খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে দেশের প্রতিনিধিত্ব করি। এর বাইরের বিষয়টা অন্যরা বুঝে নেবেন।’’

লরিস মেনে নিয়েছেন, গত বারের চ্যাম্পিয়ন হিসাবে তাঁদের উপর যথেষ্ট চাপ থাকবে। এ নিয়ে বলেছেন, ‘‘আগের তিন বারের চ্যাম্পিয়নদের দিকে তাকালে দেখবেন, সকলেই পরের বার এসে সমস্যায় পড়েছে। গ্রুপের বাধাই টপকাতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। জানি এই স্তরের কোনও ম্যাচই সহজ হয় না।’’ আরও বলেছেন, ‘‘আমাদের সব ম্যাচেই সেরা ফুটবল খেলতে হবে। শেষ ১৬ পর্ব থেকে প্রতিযোগিতা খুবই কঠিন। যে কোনও ম্যাচে যে কোনও ফল হতে পারে। কাউকেই হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।’’

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G