পোল্যান্ডে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছেে এমনটা বাইডেন মনে করেন না

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০২২ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

‘পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়ন ‘ – এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে মঙ্গলবার এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হওয়ার কয়েকঘন্টার মধ্যে বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে বুধবার জি৭ ও ন্যাটো মিত্রদের সাথে  জরুরি বৈঠক করেন।

জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকের পর সাংবাদিকদের বাইডেন বলেন, বিস্ফোরণ নিয়ে তদন্তে সহায়তা করতে আমরা সম্মত হয়েছি। আসলে কি ঘটেছে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। এরপরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেবো।

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য তা বলছে না। খুব সম্ভব এটি রাশিয়া থেকে ছোড়া হয় নি। তবে আমরা দেখছি।

এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বুধবার সাংবাদিকদের বলেছেন,  কে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার সুস্পষ্ট প্রমান এ মুহুর্তে আমাদের কাছে নেই। তদন্ত চলছে। খুব সম্ভব এটি রাশিয়ার তৈরি।

এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি বলে জানিয়েছিল। একারণে অবিলম্বে বিস্তারিত ব্যাখার জন্যে ওয়ারশতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল।

সূত্র : সিএনএন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G