মেসিকে যাদুকর বললেন রোনালদো

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০২২ সময়ঃ ১০:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

রোরবার ২০ নভেম্বর ফুটবল বিশ্বকাপ কিক অফ। কাতারের মাটিতে বিশ্ব ফুটবলের দুই মহানায়ককে নিয়ে উত্তাল-উত্তেজিত খেলাপ্রেমীরা। বিশ্ব ফুটবলের দুই সীমানার ভক্তরা জানতে চায় আসলে কে সেরা? বিশ্বকাপের ঠিক আগে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। প্রশ্নটা করেছিলেন পিয়ার্স মর্গ্যান। উত্তরে রোনালদো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে জাদুকরই বললেন। শুধু তাই নয়, রোনালদো জানান, মেসিকে শ্রদ্ধা করেন খুব।

এল ক্লাসিকোতে দুই মহাতারকা বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন। দুজনের জন্য লা লিগা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। তবে মেসি বার্সেলোনা ছেড়ে চলে গিয়েছেন প্যারিস সাঁ জাঁয়। রোনালদোও রিয়াল ছেড়ে জুভেন্টাস হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। এখন সেই ম্যান ইউর সঙ্গেও সম্পর্ক খারাপের দিকে। মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যান ইউর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সিআর সেভেন। কিন্তু মেসির প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘মেসি অবিশ্বাস্য প্লেয়ার। আমরা দুজনে ১৬ বছর ধরে এই মঞ্চ শেয়ার করছি। তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। আমি হয়তো ওর বন্ধু নই। কিন্তু ওর সতীর্থের মতোই।’

এর আগে ব্যালন ডি অরের মঞ্চে বসেও মেসির প্রশংসা করেছিলেন রোনালদো। খেলার মাঠে দুজনের যতোই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মাঠের বাইরে তারা একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা প্রদর্শন করেন। রোনালদো বলেন, ‘মেসি আমার সম্পর্কে যে ভাবে কথা বলে তাতে আমি সত্যিই ওকে শ্রদ্ধা করি। আমার স্ত্রী সম্পর্কে শ্রদ্ধাশীল ওর স্ত্রী। মেসি সম্পর্কে আমি আর কী বলব? দারুণ একজন মানুষ। ফুটবলকে অনেক কিছু দিয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G