পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত, ১ জন আহত

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২২ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর থানা পুলিশের গুলিতে ছাত্রদল নেতা মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার নাম মো. নয়ন মিয়া (২২)। এই ছাত্রদল নেতা নিহত হওয়ার আগে বিএনপির লিফলেট বিতরণ করছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

নয়ন মিয়ার নিহত হবার ঘটনা পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব মহসিন হৃদয় বলেন, আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বিকেলে লিফলেট বিতরণ করছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ অতর্কিত হামলা করলে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। এছাড়া বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী গুরুতর আহত হন। নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান। আহত পৌর যুবদলের আহ্বায়ককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত মো. নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। এছাড়া এ ঘটনায় বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী আহত হয়েছেন।

তবে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিএনপির কর্মীদের উপর দোষ দিয়ে পাল্টা অভিযোগ করে বলেন, বিকেলে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আক্রমণ করে। তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আমিসহ পাঁচ সদস্য আহত হই। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাত্রদলের এক ছেলে মারা গেছেন বলে জানতে পেরেছি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, আহত ছেলেটি ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G