স্মার্ট বাংলাদেশ-ই সরকারের নেক্সট টার্গেট বলেছেন ওবায়দুল কাদের

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২২ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

শনিবার সকালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল’ এর প্রথম টিউবের (দক্ষিণ পার্শ্ব) পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদযাপন অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের আগামী দিনের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। নেক্সট টার্গেট স্মার্ট বাংলাদেশ ২০৪১।

দেশের উন্নয়নের সব স্তরের ব্যাখা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কর্ণফুলী প্রথম টিউবের নির্মাণকাজ শেষ। দ্বিতীয়টির নির্মাণকাজও শেষ পর্যায়ে। চট্টগ্রামবাসীর সৌভাগ্য, চট্টগ্রামের মেট্রোরেলের ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হচ্ছে। চট্টগ্রামেও মেট্রোরেল শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম ফোর লেন সড়কে প্রধানমন্ত্রীর দুটি নির্দেশে দুটি সার্ভিস লেনের কাজ আমরা অচিরেই শুরু করব। এটা ছিল না, এটা ভুল হয়েছে। এটা হওয়া দরকার ছিল। জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। আমি আশা করছি, জাইকা চট্টগ্রাম-কক্সবাজার সেতু নির্মাণকাজ শুরু করতে প্রয়োজনীয় ফান্ডিং করবে। চট্টগ্রামে আর কিছু বাকি নেই। সবই চট্টগ্রাম পেয়ে গেছে।

তিনি বলেন, শুধু সমতলে না, পাহাড়ে সীমান্ত সড়ক সেনাবাহিনী করছে। ১৪ বছর আগের পাহাড় আর ২০২২ সালের পাহাড়—বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এখনই চেনাই যায় না; বদলে গেছে শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপে। আজকে সারা দেশ উন্নয়নের জোয়ারে সত্যিকার অর্থে ভাসছে। সজীব ওয়াজেদ জয়ের সহয়তায় আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G