খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে ব্যবস্থা নেবেন আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০২২ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর সমাবেশের নামে বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে  করেছেন । পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবেন।’

বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দুটি জায়গার কথা বলেছে- সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবনের সামনে)। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।

যদি সমাবেশে খালেদা জিয়া যোগদান করেন, তার জামিন বাতিল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে আদালত জামিন দিয়েছেন। তিনি যদি সমাবেশে যান, সে বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G