রাজশাহীতে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার খাটের নিচ থেকে

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০২২ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি

বুধবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করা হয়। মৃত দম্পতি হলেন- বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন এবং তার স্ত্রী আম্বিয়া বেগম। রাজশাহীর বাঘা উপজেলায় খাটের উপর ও নিচ থেকে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাঘা উপজেলা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দুইজন। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে ওঠেন। কিন্তু বুধবার সকাল ৭টা পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের বাড়ির নেপাল শেখ নামে এক বৃদ্ধ খোঁজ নিতে যান। এ সময় নেপাল শেখ দেখেন আম্বিয়া বেগম বারান্দার খাটের ওপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় খাটের নিচে শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন তারা মৃত অবস্থায় পড়ে আছেন। পরে প্রতিবেশীদের ঘটনাটি জানালে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

সাজ্জাদ হোসেন আরো বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

এ বৃদ্ধ দম্পতির নাতবউ গত ১৫ নভেম্বর আত্মহত্যা করেন। এছাড়া তিন বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামানও আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে তারা আত্মহত্যা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G