রেগে আছেন রোনালদো !

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২২ সময়ঃ ২:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ ১৬-তে আগেই পৌঁছে গিয়েছে পর্তুগাল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়মরক্ষার। তবে এই ম্যাচ জিতলে ১০০ শতাংশ জয়ের রেকর্ড নিয়ে পরের রাউন্ডে যেতে পারবে পর্তুগাল। অথচ সেই ম্যাচের আগে পর্তুগালের অনুশীলনে দেখা গেল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। উরুগুয়ের বিরুদ্ধে তাঁর গোল বাতিল হওয়ায় না-কি গোসা হয়েছেন রোনাল্ডোর? তার জেরে কি পর্তুগাল শিবিরে অশান্তি হয়েছে?
না কি অন্য কোনও সমস্যা হয়েছে পর্তুগালের অধিনায়কের?

জানা গিয়েছে, শারীরিক কোনও সমস্যা নেই রোনাল্ডোর। এমনিই নাকি অনুশীলন করেননি তিনি। তবে একাই বেশ খানিক-ক্ষণ জিমে শরীরচর্চা করেছেন। দলের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও সমস্যা হয়েছে কি না তা অবশ্য এখনও জানা যায়নি।

সোমবার রাতে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের করা একটি গোল নিয়েই যত গোল বেঁধেছে। ফের্নান্দেসের করা ক্রসে হেড দেওয়ার জন্য লাফিয়েছিলেন রোনাল্ডো। বল জালে জড়িয়ে যেতে উৎসব করতে দেখা যায় রোনাল্ডোকে। গোলটি তাঁর নামেই লেখা হয়েছিল প্রথমে। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল রোনাল্ডোর মাথায় লাগেনি। তখন রোনাল্ডোর বদলে গোলটি দেওয়া হয় ফের্নান্দেসকে। যা মেনে নিতে পারছেন না রোনাল্ডো।

ম্যাচ শেষে রোনাল্ডোকে দেখা যায় রেফারিকে গোলটির ব্যাপারে বলতে। তিনি তখনও দাবি করেন যে, বল তাঁর মাথায় লেগেছে। কিন্তু রিপ্লেতে তা বোঝা যায়নি। রেফারি নিজের সিদ্ধান্তও বদলাননি। ম্যাচের দু’টি গোলই ফের্নান্দেসের পক্ষেই দেওয়া হয়। পর্তুগালও জিতে যায়। কিন্তু পর্তুগিজ অধিনায়ক গোল না পেয়ে খুশি হতে পারেননি। ম্যাচ শেষ হওয়ার পরেও সেটাই স্পষ্ট। স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, পর্তুগালের ফুটবল সংস্থা ফিফাকে প্রমাণ দেবে যে গোলটি ফের্নান্দেসের নয় রোনাল্ডোর প্রাপ্য। সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে দাবি করছে সেই সংবাদমাধ্যম।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G