আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৯:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus fire 12আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুলাহপুর মহাসড়কের জামগড়া এলাকার বেরনে বাসটিতে আগুন দেয় তারা। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুলাহপুর মহাসড়কের জামগড়া এলাকার বেরনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে ৪-৫ জন যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভায়।

আশুলিয়া থানার (ওসি তদন্ত) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে এখনও পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/মেহেদি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G