কোহেলীদের বিপক্ষে টাইগারদের রেকর্ড

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০২২ সময়ঃ ১২:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৭টি এক দিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ভারত জিতেছে ৩০টি। অন্য দিকে বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচ। একটি ম্যাচ টাই হয়েছে। কিন্তু এক দিনে শেষ বার ২০১৫ সালের ২১ জুন হারিয়েছিল বাংলাদেশ। শেষ সাড়ে সাত বছরে পাঁচটি এক দিনের ম্যাচের পাঁচটিতেই জিতেছিল ভারত। সাড় সাত বছর পরে আবার এল ১ উইকেটে বাংলাদেশের জয়।

ভারতের বিরুদ্ধে শেষ উইকেটে ৫১ রানের জুটি বেঁধেছেন মেহেদি ও মুস্তাফিজুর। ভারতের বিরুদ্ধে দশম উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ জুটি। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে এই প্রথম কোনও দল দশম উইকেটে এত রানের জুটি বেঁধে জিতল। বিশ্ব ক্রিকেটেও নজির গড়েছেন মেহেদিরা। দশম উইকেটে কোনও ম্যাচ জেতার পথে চতুর্থ সর্বাধিক রান করেছে এই জুটি।

ভারতের বিরুদ্ধে মিরপুরের মাটিতে শেষ চার বারের সাক্ষাতের মধ্যে তিন বার জিতেছে বাংলাদেশ। এক বার জিতেছে ভারত। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে ছ’টি ম্যাচ জিতেছে তার মধ্যে চারটিই মিরপুরে। বাকি দু’টি ম্যাচ ঢাকা এবং পোর্ট অফ স্পেনে হয়েছে।

ভারতের বিরুদ্ধে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের প্রথম স্পিনার যিনি ভারতের বিরুদ্ধে এক দিনের ম্যাচে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। বিশ্বের অষ্টম স্পিনার হিসাবে এই কীর্তি করেছেন তিনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G