‘শীত’-আবহাওয়া অধিদফতরের বার্তা

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০২২ সময়ঃ ৩:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

আবহাওয়া প্রতিবেদক

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমে গিয়ে শীত জেঁকে বসতে পারে বলে তথ্য দিয়েছে। আজ মঙ্গলবার অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দু-দিন পরই আসছে পৌষ, শুরু হচ্ছে পঞ্চম ঋতু শীতের প্রথম মাস। কাগজে-কলমে শীত এখনো শুরু না হলেও প্রকৃতিতে শীত শুরু হয়েছে আরো আগে থেকেই।

মঙ্গলবার সকালে ঢাকায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা রোববার ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও মঙ্গলবার সকালেও সোমবারের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

সূত্র : বাংলাদেশ আবহাওয়া অধিদফতর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G