টেস্ট সিরিজ : টস জিতে ব্যাটিংয়ে ভারত, স্কোর ৮৫/৩

প্রকাশঃ ডিসেম্বর ১৪, ২০২২ সময়ঃ ১০:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৪ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির টেষ্ট চ্যাস্পিয়নশীপের অধীনে ফিরতি টেষ্ট সিরিজ খেলতে ভারত বাংলাদেশ সফরে এসেছে। সিরিজের ১ম টেষ্ট ম্যাচটি আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে সকাল সাড়ে ৯টায়। টস জিতে ব্যাট করছে অতিথি ভারত।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা নেই ভারত দলে ইনজুরির কারণে। তার বদলে অধিনায়কের দায়িত্বে রাহুল। ওপেনান করতে নামলেন রাহুল আর শুবমান গিল। ব্যাটিং উইকেটে দেখেই ব্যাট হাতে তুলে নেয়া ভারতের ওপেনিং জুটি দেড় ঘন্টায় স্কোর বোর্ডে জমা করেছে ৪১ রান।

মনে হচ্ছিল বড় জুটি হতে চলেছে। কিন্তু চির চেনা চট্টলার সাগরিকার উইকেটে স্পিনার তাইজুল প্রথম আঘাতটা হানলেন। ওপেনার গিলকে ২০ রান করার পর ইয়াসিরের হাতে ক্যাচ দিতে বাধ্য কররেন তাইজুল ইসলাম। আর পর পরই পেসার খালেদ আহমেদ ওপেনার  ও অধিনায়ক রাহুলকে বোল্ড করলে ব্যাকফুটে ভারত, ৪৫/২।

স্কোর ৪৫/২ টেনে নিতে ক্রিজে বিশ্ব সেরা বিরাট কোহেলী। কিন্তু স্পিনার তাইজুল দাঁড়াতেই দিলেন না কোহেলীকে। ১ রান করার পরই কোহেলী তাইজুলের এলবি’র ফাঁদে পড়ে সাঁজঘরে ফেরত গেলেন। ৩ উইকেটে স্কোর ৮৫।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G