ইতিহাসের পাতায় মেসি

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০২২ সময়ঃ ১২:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমে মেসি ইতিহাস বনে গেলেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসি অনেক গুলো রেকর্ডের অধিকারি হলেন।

নামার আগে অন্তত ৭টি রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলতে নেমেই গড়ে ফেললেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। শুধু তাই নয়, গোল করে গড়লেন আরও কয়েকটি রেকর্ড।

বিশ্বকাপে সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির লোথার ম্যাথাউসের। সেমিফাইনালেই ম্যাথাউসকে ছুঁয়ে ফেলেছিলেন মেসি। এবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামার পরই মেসির নামের পাশে যোগ হলো ২৬ ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে।

শুধু সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডই নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় (মিনিট) খেলার রেকর্ডও চলে আসলো মেসির দখলে। ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২১৭ মিনিট খেলেছিলেন।

ফ্রান্সের বিপক্ষে ২৪ মিনিট খেলার পরেই মালদিনির রেকর্ড পার হয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। ফাইনাল খেলতে নামার সময় মেসির নামের পাশে শোভা পাচ্ছিলো ২১৯৪ মিনিট।

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তির গোল মোট ১২টি। ফাইনালে ৯০ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল, ফিল্ড গোল আর ১২০ মিনিট পেরিয়ে পেনাল্টি থেকে আবারো গোল মোট মেসির গোলের সংখ্যা দাঁড়ালো মোট ১৪টিতে।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G