মেট্রোরেলের ভাড়া : আপত্তি

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০২২ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

কাল ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করা হবে। আর এর এক দিন আগে ভাড়া নিয়ে আপত্তি উত্থাপন করেছে বিএনপি। মেট্রোরেলের ভাড়া নির্ধারণে আইন ও বিধিমালা লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

যদিও এর আগে আরো অনেক সংগঠন থেকে ভারত, পাকিস্তান, থাই্যৈানড্ সহ অনেক দেশের সাথে বাংলাদেশের মেট্রোরেলের ভাড়ার পার্থক্য উপস্থাপন করে প্রতিবাদ জানিয়েছে।

আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছেন ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। সোমবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ঢাকায় মেট্রোরেলের ভাড়ার পরিমাণ শুধু দেশের বেসরকারি বাসভাড়ার দ্বিগুণ নয়, ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের ভাড়ার প্রায় দ্বিগুণ এবং কলকাতার ৩ গুণ। ঢাকার ২০ কিলোমিটারের ভাড়া কলকাতার ৪ গুণ, নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের ৩ গুণ এবং লাহোরের ভাড়ার সাড়ে ৫ গুণ বেশি।

সংবাদ সম্মেলনে দেশের প্রবীণ প্রকৌশলী পানি ও নদী বিশেষজ্ঞ ম ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা এবং টকশো সঞ্চালক সাংবাদিক জিল্লুর রহমানকে পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নজরুল ইসলাম খান।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G