ক্রীড়া লেখক সমিতির ৬০ বছর পূর্তিতে ‘দেশের সেরা ১০’-কে পুরস্কার

প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০২২ সময়ঃ ৭:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ এক আয়োজন পরশু হতে চলেছে। সে অনুষ্ঠানে স্বাধীনতা পরবর্তী সময়ে সেরা দশ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা দেবে দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন। সেরা দশ ক্রীড়া ব্যক্তিত্বের নাম ঘোষণা আগেই হয়েছে। আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে দশ ক্রীড়াবিদের সঙ্গে দশ সাংবাদিক ও লেখকের নামও প্রকাশ হয়েছে।

দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে জড়িত এমন দশ ব্যক্তিত্বকে আগামী পরশু দিন সম্মাননা দেবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। স্বাধীনতা পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে সেরা ক্রীড়া ব্যক্তিত্ব কারা এমন কোনো অনুষ্ঠান হয়নি। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এমন উদ্যোগ নিয়েছে। বাছাই প্রক্রিয়া সম্পর্কে সংগঠনের সভাপতি সনৎ বাবলা বলেন,‘ক্রীড়াঙ্গনের বিশিষ্ট নয় জন ব্যক্তিত্ব এই বাছাই প্রক্রিয়া করেছেন। ১১০ জনের একটি তালিকা তাদের দেয়া হয়েছিল। সেই তালিকা বিচারকরা নাম্বারিং করে। সেই নাম্বারের ভিত্তিতে দশ জন সেরা হয়েছেন।’

আগামী পরশু দিন রাজধানীর এক পাচ তারকা হোটেলে ক্রীড়াবিদ ও সাংবাদিকরা সম্মাননা গ্রহণ করবেন। এর পাশাপাশি একটি বিশেষ সম্মাননা পাবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তিনি ৭১ সালে ব্যাটে জয় বাংলা স্টিকার নিয়ে খেলতে নেমেছিলেন।

ক্রীড়া লেখক সমিতির ৬০ বছর অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। ক্রীড়া ব্যক্তিত্বরা সম্মাননাপত্র, ট্রফি ছাড়াও এক লাখ নগদ অর্থ পাবেন। আজকের সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সামন হোসেন ও সহ-সভাপতি কাজী শহীদ।

১০ ক্রীড়া ব্যক্তিত্ব – কাজী সালাউদ্দিন, মোশাররফ হোসেন খান, শাহ আলম, মোশাররফ হোসেন (বক্সিং), মোনেম মুন্না, নিয়াজ মোর্শেদ,আসিফ হোসেন খান, মাশরাফি বিন মর্তুজা, সিদ্দিকুর রহমান, সাকিব আল হাসান।

১০ ক্রীড়া সাংবাদিক ও লেখক- আব্দুল হামিদ ( মরণোত্তর), তৌফিক আজিজ খান (মরণোত্তর), বদি-উজ-জামান (মরণোত্তর), কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, আতাউল হক মল্লিক (মরণোত্তর), দিলু খন্দকার, শহিদুল আজম ও মোস্তফা মামুন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G