পত্নীতলায় আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির সভা

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০২২ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৯ অপরাহ্ণ

মোঃ জয়নাল আবেদীন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা উপজেলা আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা সমবায় অফিসার সামসুল হক, পিআইও আবু সোয়াইব খান, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক।

এ সময় উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি ও মাদক ব্যবসায়ী-মাদকসেবীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G