এখনও বিচ্ছেদ হয়নি, তবে শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব-পরীমণি

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০২২ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

পরীমণি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না বলে ঘোষণা দিয়েছেন। শিগগিরই বিচ্ছেদের (তালাক)  চিঠি পাঠাবেন বলেও জানিয়েছেন নায়িকা। যদিও বিষয়টি নিয়ে এখনও গণমাধ্যমের কাছে কিছু বলেননি তার স্বামী।

এদিকে রাজ মুখ না খুললেও তার বাবা মুসলিম মিয়া দাবি করছেন, একসঙ্গে আছেন পরীমণি-রাজ। তিনি বলেন, ‘শুটিং শেষ করে রাজের বাসায় ফিরতে কিছুটা দেরি হয়। যা নিয়ে পরী রাগ করে। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। যার ফলে পরী এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারে।’

 

 

রাজের বাবা আরও বলেন, ‘পরী এখনও কিছুটা অভিমান করে থাকলেও তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভবনা নেই। রাজ-পরী ও আমরা সবাই একসঙ্গে আছি। আশাকরি ওদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে।’

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নায়িকা লিখেছেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

পরীমণি এই ‘ছুটি’ শব্দটাকে আনুষ্ঠানিক বিচ্ছেদ বুঝিয়েছেন কি না—সেটা স্পষ্ট করেননি। তাই তাদের বিচ্ছেদ হয়েছে, এমনটা বলা যাচ্ছিল না। পরে একটি গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এখনও তাদের বিচ্ছেদ হয়নি।

পরীমণি বলেন, ‘এখনও বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G