রাজের বাবা পরীমণি-রাজের ঝগড়ার কারণ জানালেন

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০২২ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

সময়ের আলোচিত ঢালিউড তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। কিছুটা গোপনে বিয়ে করে সংসার শুরু করেন তারা। তবে কিছুদিন আগে দুজনের সম্পর্কে ফাটলের আভাস পাওয়া

গিয়েছিল। ৩০ ডিসেম্বর দিবাগত রাতে হঠাৎ পরীমনি একটি স্ট্যাটাস দেন। যা মুহুর্তে ভাইরাল হয়ে যায়। এরপর পরীমনি জানান রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না এবং শিগগির ডিভোর্সের চিঠি পাঠাবেন। তবে বিষয়টি নিয়ে এখনও গণমাধ্যমের কাছে কিছু বলেননি তার স্বামী শরীফুল রাজ।

এ প্রসঙ্গে রাজের বাবা জানান, পরীমনি সাথে ইদানিং রাজের মিল হচ্ছে না। অনেক বিষয়েই তাদের মিল হচ্ছে না। এছাড়া যেহেতু দুই জনেই মডেলিং জগতের মানুষ তাই অনেক সমস্যাই তৈরি হয়। অনেক বিষয় আছে যা সরাসরি প্রকাশ্যে বলা সম্ভব সম্ভব না।’

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G