বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেনের চির বিদায়

প্রকাশঃ জানুয়ারি ২, ২০২৩ সময়ঃ ১:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

স্থপতি মুবাশ্বর হোসেন
স্থপতি মুবাশ্বর হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক (বিসিবি) ও প্রখ্যাত স্থপতি মোবাশ্বের হোসেন আজ ভোরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

উল্লেখ্য, বিসিবির সাবেক এই পরিচালক ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স  হয়েছিল ৭৯। প্রখ্যাত স্থপতি মোবাশ্বের হোসেনের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

মুক্তিযোদ্ধা, স্থপতি এবং নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠকও ছিলেন। তিনি বিখ্যাত ঢাকা ক্লাব ব্রাদার ইউনিয়নেরও সাবেক সভাপতি ছিলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই বরেণ্য ক্রীড়ানুরাগী মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “ মোবাশ্বের হোসেন অনেক গুণের অধিকারী  ছিলেন এবং আবেগের সাথে ক্রিকেট অনুসরণ করতেন। তিনি সবসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেন এবং খেলার উন্নতির জন্য তার মূল্যবান পরামর্শ  দিতেন, বোর্ডের পক্ষ থেকে আমি স্থপতি মোবাশ্বের হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G