কুয়াশাতেও বিপিএলের টিকিট বিক্রি

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০২৩ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

সকাল থেকে বিপিএলের ৯ম আসরের টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্ত আজ পুরো দিনটাই ছিল কুয়াশার চাদরে ঢাকা।

রাজধানী মানুষ ঘর থেকে বাইরে বের হয়নি অতি প্রয়োজন ছাড়া। অথচ বিপিএলের টিকিট হাতে পেতে আজ সকাল ১০টায় মিরপুর ১০ নম্বর গোলচক্কর এর কাউন্টারে দর্শকের লাইন অবাকই করেছে।

পরশু ৬ ডিসেম্বর উদ্বোধনী দিনের পরিবার সহ বিপিএলের ম্যাচ দেখতেই আগে ভাগে টিকিট কেনা। এমনটাই জানিয়েছে টিকিট হাতে পাওয়া একাধিক দর্শক। খোঁজ নিয়ে জানা যায় এদের অধিকাংশই মিরপুরের বাসীন্দা।

উল্লেখ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম ৩টি ভেনু্তে বিপিএল ৯ম আসরের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ ফেরুয়ারী মিরপুরের উইকেটে ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G