বিপিএলে মুশফিকের ম্যাচের সেঞ্চুরি রেকর্ড

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০২৩ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

আজ ঢাকা  ডমিনেটর্সের বিপক্ষে সিলেট  সিক্সার্সের হয়ে মাঠে নেমে বিপিএল ইতিহাসে শততম  ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক। আজকের আগে বিপিএলের ৯৯ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে  দ্বিতীয় সর্বোচ্চ  ২৫৮২ রান করেছেন মুশি। ৮১ ম্যাচে ২৬৭৬ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল।

বিপিএলে মুশফিকের ব্যাটিং গড় ৩৭ দশমিক ৯৭। বিপিএলে কোন সেঞ্চুরি করতে না পারলেও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে মুশির। তার সর্বোচ্চ রান ৯৮। উইকেটের পেছনে ৫৭টি ক্যাচ ও ১০টি স্টাম্প আছে মুশফিকের।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G