বরিশালের ২০২ রানের বিশাল সংগ্রহ

প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০২৩ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

টস হেরে গেলেও ব্যাট হাতে হার মানেনি সাকিবের ফরচুন বরিশাল। হোম গ্রাউন্ডে খেলতে নামা চট্টগ্রাম ওপেনিং জুটিতে নামা বরিশালের আনামুল হক আর মেহেদেী হাসান মিরাজকে দলীয় ৩৩ রানের আগে থামাতে পারেনি।

আনামুল ২১ বলে ৩০ আর মিরাজ ১২ বলে ২৪ রানে ফেরত গেলে সাকিবও ব্যর্থ হলেন ৮ রানে আউট হয়ে।

তবে মিডল অর্ডারে ইব্রাহিম জার্দারের ৩৩ বলে ৪৮ রান, মাহমুদুলাহ-র ১৭ বলে ২৫ রানের সাথে ইফতেখারের ২৬ বলে ৫৭ রানের সুবাদে বরিশাল ২০ ওভার শেষে ৭ উইকেটে জমা করে ২০২ রান।
চট্টগ্রামকে ২০৩ রান করতে হবে। ওভার প্রতি রান রেট ১০.১৫!

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G