অবরোধে বিএনপির বিক্ষোভ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক/প্রতিক্ষণ ডট কম

1423402066দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির মধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ মিছিল হয়।

এদিকে নাশকতার আশঙ্কায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে শহর থেকে ২ বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

সকাল সাড়ে ৮টায় শহরের উজির আলী স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন, বিএনপি নেতা মতলেব মিয়া, জেলা বার সভাপতি অ্যাড. এসএম মশিউর, সাজেদুর রহমান পাপ্পু, জিয়াউল ইসলাম ফিরোজ, মীর ফজলে এলাহী শিমুল প্রমুখ। বক্তারা বেগম খালেদা জিয়াসহ নেতকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় শহর থেকে ১ জন বিএনপি ও ১ জন জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G