‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীকাল (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ‘লকডাউন’-কে ঘিরে দেশের মানুষ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি জানান, সব দল মাঠে থাকবে এবং আওয়ামী লীগকে মোকাবিলা করতে এনসপির একমাত্র নেতা হাসনাত আবদুল্লাহই যথেষ্ট।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের যৌথমঞ্চ অনুষ্ঠানে পাটওয়ারী বলেন, দেশে আওয়ামী লীগের ক্ষমতা হ্রাস পেয়েছে, এখন তারা শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোট এবং জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতসহ অন্যান্য দলকে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। গণভোট দেশের বড় অংশ চায়, তাই বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, গত এক বছরে যারা সরকারের কাছে দাবি জানিয়েছে, তাদের কোনো দাবি পূরণ হয়নি। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আবারও মাঠে নামতে হচ্ছে, যা সরকারের জন্য লজ্জাজনক।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G