‘হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা হলে ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, কোনো দল নয়’

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২৫ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা রাজনৈতিক দল নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীই সামাল দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজিত ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রায়ের দিন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিশৃঙ্খলা ঠেকানোর দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়। দেশে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। বিচার বিভাগের কাজ বিচার করা—সেটা তাদের ওপরই ছেড়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, দেশে একটি নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। “আমরা আশা করি এখন একটি স্বতন্ত্র বিচার বিভাগ দাঁড়িয়েছে, যা ভবিষ্যতে আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। দেশ রাজনৈতিক রূপান্তরের পথে এগোচ্ছে, সামনে নির্বাচন ও গণতন্ত্রায়ন—এসবই এখন মূল ফোকাস।”

জুলাই অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার সভাপতিত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ তারিখ নির্ধারণ করে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G