ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বিএনপি

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ৯:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জনগণের ভোটে ক্ষমতায় এলে বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই পারস্পরিক সম্মান ও সুসম্পর্ক। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের সহায়তা করেছে—তাই আজ বাংলাদেশকে সহযোগিতা করার আরও বেশি সুযোগ তাদের আছে।”

তিনি অভিযোগ করে বলেন, “গত সরকার ও মোদি সরকারের সময় দেখেছি—ভারত সুবিধা নিয়েছে, কিন্তু বাংলাদেশ কিছুই পায়নি। এটা আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক ব্যর্থতা।”

বিএনপি মহাসচিব জানান, ক্ষমতায় গেলে তারা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, নদীর পানির ন্যায্য হিস্যা, বাণিজ্যের ভারসাম্যসহ অনিষ্পন্ন সব ইস্যুতে কঠোর অবস্থান নেবে।

তার ভাষায়, “আমাদের রাজনীতি খুব পরিষ্কার—বাংলাদেশের স্বার্থ আগে। পানির অধিকার, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্যের ভারসাম্য—এসব বিষয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব।”

সরকারের কূটনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “ওদের মন্ত্রীরা ভারতে গিয়ে দেনদরবার করে, স্বামী–স্ত্রীর সম্পর্কের উদাহরণ দেন—এতে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।”

শেষে মির্জা ফখরুল বলেন, “ইক্যুয়াল ফুটিংয়ে সম্পর্ক গড়তে হবে। সমমর্যাদা রাখতে হবে। দেশের স্বার্থই সবার আগে।”

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G