রাজধানীর বাবুবাজারে আ’লীগ-২০ দল সংঘর্ষে আহত ৪, আটক ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম

bongshal_935952107শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বংশাল থানার বাবুবাজার এলাকায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় ২০ দলীয় জোটের ৪ নেতাকর্মী আহত হন ও তাদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে নয়াবাজার থেকে ২০ দলীয় জোটের একটি মিছিল বের হয়। মিছিলটি বাবুবাজার পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই মাহফুজুর রহমান বলেন, ওই এলাকায় একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তথ্য এখনও থানায় আসেনি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G