ফ্যামিলি কার্ডে আবেদন করবেন যেভাবে—লাগবে মাত্র তিনটি কাগজ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০২৬ সময়ঃ ৭:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৩ অপরাহ্ণ

দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে বিএনপি সরকারের উদ্যোগে চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে কিছু এলাকায় শুরু হবে, পরে ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করা হবে।

কী সুবিধা মিলবে?

এই কার্ডের মাধ্যমে বাছাইকৃত পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে অর্থ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে নারীর আর্থিক ক্ষমতায়ন বাড়ে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রচলিত সামাজিক ভাতার তুলনায় এই কর্মসূচিতে সহায়তার পরিমাণ বেশি হতে পারে।

তথ্য সংগ্রহ ও যাচাই

জাতীয় পরিচয়পত্রভিত্তিক একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। এতে উপকারভোগীদের তথ্য সংরক্ষণ থাকবে এবং অনিয়ম বা মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগী তালিকা চূড়ান্ত করা হবে।

আবেদন করতে যা লাগবে

আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও প্রস্তুতি হিসেবে তিনটি ডকুমেন্ট রাখতে বলা হয়েছে—

আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)

পাসপোর্ট সাইজের রঙিন ছবি

একটি সচল মোবাইল নম্বর

কোথায় করবেন আবেদন?

পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রতি পরিবারে একটি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে মাসিক নগদ সহায়তা কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ থাকবে।

 

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G