ভালোবাসা দিবসে মৌলভীবাজারে গণ বিয়ে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৭:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gono biye 2১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস আজ বিদেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ ঘটা করেই পালন করা হয়।

অনেকেই দিনটিকে স্মরণ করে রাখতে মনের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আর এবার মৌলভীবাজারে ভালোবাসা দিবসে আয়োজন করা হয়েছে গণবিয়ের। এতে জেলার ২৪টি সামর্থ্যহীন হতদরিদ্র পরিবারের ১২ জুটি অংশগ্রহণ করেছেন। জীবনের পথ চলায় সুখ-দুঃখকে ভালোবাসা দিয়ে জয় করতে চান এ নব দম্পতিরা।

শনিবার দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করেছে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবী সংস্থা আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখা।

আজকের এই ভালোবাসা দিবসে নবজীবনে পদার্পণকারী ২৪ জন বর-কনের বাড়ি মৌলভীবাজারসহ আশপাশের উপজেলার বিভিন্ন গ্রামে। ইসলামিক শরিয়ত মোতাবেক গণবিয়েতে কবুল পড়ান মাওলানা আব্দুল বারী ধর্মপুরী।

এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, বর-কনের আত্মীয়স্বজনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিয়ের সামাজিক নিয়ম কানুন শেষে জেলা প্রশাসক আয়োজকদের পক্ষে নগদ ১২ হাজার টাকা ও একটি করে রিকশা প্রত্যেক নব দম্পতিকে উপহার দেন। গণবিয়ে অংশ গ্রহণকারী প্রতিটি পরিবারের ছেলে-মেয়েদের বিয়ে দিতে আর্থিক সামর্থ্য না থাকায় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিয়ের যাবতীয় খরচ বহন করে।

এ বিষয়ে আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার কান্টি ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক বাপ্পী জানান, এই সংগঠন হত দরীদ্র মানুষের জন্য কাজ করছে। অতীতে বাংলাদেশের প্রতিটি দূর্যোগে ক্ষতি গ্রস্থ মানুষদের সাহায্যে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। আর আজ অসহায় পিতা-মাতার বিবাহ যোগ্য সন্তানদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমরা পাশে দাড়িয়েছি। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যহত থাকবে বলে জানান তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সবাই নব দম্পতিদের সুখী-সুন্দর জীবন কামনা করে শুভেচ্ছা জানান।

প্রতিক্ষণ /এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G