ইসলামী ব্যাংক ঘিরে মুখোমুখি কর্মসূচি, গ্রাহকদের দাবি ৫ দফা

প্রকাশঃ এপ্রিল ২০, ২০২৬ সময়ঃ ১১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধনের পর একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’। পরপর দুই পক্ষের অবস্থান কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রাহকদের পূর্বনির্ধারিত কর্মসূচি শুরু হওয়ার আগে চাকরিচ্যুত কর্মকর্তারা স্থান ত্যাগ করেন। এর আগে সকাল থেকেই, বিশেষ করে সকাল ১০টা থেকে, এক সময় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংকের চাকরি হারানো কয়েক হাজার কর্মকর্তা সেখানে অবস্থান নেন। উপস্থিত অনেকের বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায় বলে জানা গেছে।

পরে গ্রাহকদের সমাবেশে সংগঠনের সভাপতি নূরুন নবী মানিক পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—এস আলমসহ সংশ্লিষ্টদের গ্রেফতার, দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, ব্যাংক রেজুল্যুশন আইনে যুক্ত ১৮/ক ধারা বাতিল এবং ব্যাংকের সামনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের জোরপূর্বক দখল বা বিতর্কিত গোষ্ঠীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দেওয়া হলে তা প্রতিহত করা হবে। একইসঙ্গে তারা দাবি জানান, যাদের কাছ থেকে মালিকানা নেওয়া হয়েছে, তাদের কাছে দ্রুত তা ফিরিয়ে দিতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। সেগুলোতে ব্যাংক দখলের চেষ্টা বন্ধ, বিতর্কিত আইন বাতিল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

দাবি আদায়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আগামী ১৫ দিন লিফলেট বিতরণ কর্মসূচি চালানোর ঘোষণাও দেয় সংগঠনটি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ ও বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে এমন পাল্টাপাল্টি কর্মসূচি দেখা যাচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G