প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

প্রকাশঃ মে ১৩, ২০২৬ সময়ঃ ১০:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৫ অপরাহ্ণ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষণাবেক্ষণ জোরদারে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার জারি করা নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় নজরে এসেছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার পাশাপাশি স্বাভাবিক শিক্ষা পরিবেশও ব্যাহত হচ্ছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নত করতে নিয়মিত স্কুল প্রাঙ্গণ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং ভবনের কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।

এই নির্দেশনায় স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G