ভূমি মালিকদের জন্য নতুন নির্দেশনা, জানুন বিস্তারিত

প্রকাশঃ মে ১৪, ২০২৬ সময়ঃ ৯:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ অপরাহ্ণ

দেশের সব ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট land.gov.bd ব্যবহার করতে হবে। এতে জমি ব্যবস্থাপনা আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

প্রক্রিয়া অনুযায়ী, ব্যবহারকারীকে প্রথমে পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী অতিরিক্ত সুদ বা জটিলতা তৈরি হতে পারে। তাই ৩০ জুনের আগেই সব হিসাব সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

সাধারণত ৩০ জুন সরকারি অর্থবছরের শেষ দিন হওয়ায় এ সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করা গুরুত্বপূর্ণ। অনলাইন পদ্ধতি চালুর ফলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলাও অনেকটা কমে এসেছে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি ভূমি কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছে মন্ত্রণালয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G