বিক্রয় ডট কমের নতুন মালিকানায় নাইজেরিয়ান প্রতিষ্ঠান জিজি

প্রকাশঃ মে ১৬, ২০২৬ সময়ঃ ১১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ অপরাহ্ণ

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম বিক্রয় ডট কমের মালিকানায় পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে নাইজেরিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ‘জিজি’।

বিষয়টি বিক্রয় ডট কমের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বাংলাদেশের বাজারে সম্প্রতি কার্যক্রম শুরু করা জিজি এবার ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে বিক্রয় ডট কমকে নিজেদের অধীনে আনলো। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দেশের বড় অনলাইন বাজার, বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহারকারী এবং স্মার্টফোন নির্ভরতার বিষয়গুলো বিবেচনায় রেখেই তারা এই বাজারে প্রবেশ করে।

২০১৪ সালে যাত্রা শুরু করা জিজি বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশে অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা করছে। নাইজেরিয়ার পাশাপাশি ঘানা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও ইথিওপিয়াতেও তাদের কার্যক্রম রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, বছরে প্রায় ৯ কোটির বেশি ব্যবহারকারী তাদের সেবা গ্রহণ করে এবং প্ল্যাটফর্মটিতে বছরে কয়েক দশক বিলিয়ন ডলারের পণ্য লেনদেন হয়।

বিক্রয় ডট কম অধিগ্রহণের মাধ্যমে আফ্রিকার বাইরে প্রথমবারের মতো ব্যবসা সম্প্রসারণ করলো জিজি।

অন্যদিকে ২০১২ সালে চালু হওয়া বিক্রয় ডট কম বাংলাদেশে অনলাইন শ্রেণিভিত্তিক বিজ্ঞাপন ও পণ্য কেনাবেচার অন্যতম পরিচিত প্ল্যাটফর্ম। মোবাইল ফোন, ইলেকট্রনিক্স পণ্য, গাড়ি, জমি-ফ্ল্যাটসহ বিভিন্ন ক্যাটাগরিতে কেনাবেচা হয়ে থাকে এখানে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বর্তমানে তাদের কয়েক মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে। বিশেষ করে সেকেন্ড-হ্যান্ড বা ব্যবহৃত পণ্যের বাজারে প্ল্যাটফর্মটি বেশ জনপ্রিয়।

এছাড়া ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো অনলাইন কোরবানির পশুর হাট চালুর উদ্যোগ নেয় বিক্রয় ডট কম।

তবে মালিকানা পরিবর্তন হলেও আপাতত ‘বিক্রয় ডট কম’ নামেই কার্যক্রম চলবে বলে জানা গেছে। এখনই ব্র্যান্ডের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G