ত্বক ও শরীরের কোলাজেন বাড়ায় যে খাবারগুলো

প্রকাশঃ মে ১৭, ২০২৬ সময়ঃ ১০:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ অপরাহ্ণ

কোলাজেন এমন একটি গুরুত্বপূর্ণ প্রোটিন, যা ত্বককে মসৃণ, টানটান ও কোমল রাখতে সাহায্য করে। কম বয়সে শরীর স্বাভাবিকভাবেই পর্যাপ্ত কোলাজেন তৈরি করে, ফলে ত্বকে থাকে সতেজ ও উজ্জ্বল ভাব। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন উৎপাদন কমতে শুরু করে। এর প্রভাব পড়ে ত্বকে, দেখা দেয় বলিরেখা ও বয়সের ছাপ।

ত্বকের তারুণ্য ধরে রাখতে অনেকেই বিভিন্ন প্রসাধনী বা কসমেটিক পণ্য ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত রাসায়নিকসমৃদ্ধ পণ্য দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন বাড়ানোই সবচেয়ে ভালো উপায়।

বোন ব্রথ

হাড় দিয়ে তৈরি বোন ব্রথ কোলাজেনের ভালো উৎস হিসেবে পরিচিত। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা বিভিন্ন পুষ্টিগুণ শরীরের সামগ্রিক সুস্থতার জন্যও উপকারী।

মাছ

নিয়মিত মাছ খেলে শরীরে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতি পূরণ হয়। মাছের কোলাজেন ত্বকের বার্ধক্যের প্রভাব কমাতে সহায়ক বলে মনে করা হয়।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজিতে প্রচুর ভিটামিন সি থাকে, যা কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রান্না ছাড়াও স্যুপ বা বিভিন্ন খাবারের সঙ্গে এসব শাকসবজি খাওয়া যেতে পারে।

সাইট্রাস ফল

কমলা, লেবু, মাল্টা কিংবা জাম্বুরার মতো সাইট্রাস ফলে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। এই ভিটামিন শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। ফলগুলো সরাসরি খাওয়ার পাশাপাশি সালাদ বা জুস হিসেবেও গ্রহণ করা যায়।

হোয়াইট টি

হোয়াইট টিতে থাকা পলিফেনল কোলাজেন ভেঙে যাওয়ার প্রক্রিয়া ধীর করতে সাহায্য করতে পারে। নিয়মিত এই চা পান করলে ত্বকের বয়সজনিত পরিবর্তন কিছুটা কমানো সম্ভব বলে ধারণা করা হয়।

রসুন

রসুনে থাকা সালফার কোলাজেনের ভাঙন কমাতে ভূমিকা রাখে। রান্নায় নিয়মিত রসুন ব্যবহার করলে তা কোলাজেন উৎপাদনে সহায়ক হতে পারে।

শিমজাতীয় খাবার

শিম ও ডালজাতীয় খাবারে রয়েছে প্রোটিন এবং কোলাজেন তৈরির জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড। কিছু শিমে কপারও থাকে, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে।

বিশেষজ্ঞরা বলছেন, সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর জীবনযাপনও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G