লিবিয়ায় আটকে থাকা ১৭০ বাংলাদেশিকে যেভাবে দেশে ফেরানো হলো

প্রকাশঃ মে ২৬, ২০২৬ সময়ঃ ১১:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৪ অপরাহ্ণ

লিবিয়ার বেনগাজী থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতা করেছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং International Organization for Migration (আইওএম)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফেরা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারী চক্রের সহায়তায় অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে অনেকে অপহরণ, নির্যাতন ও মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিমানবন্দরে ফিরে আসা নাগরিকদের স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। এ সময় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G