জুনিয়র লোন অফিসার পদে ২৩৫ জন নিয়োগ দিচ্ছে আশা, বেতন প্রায় ২৪ হাজার

প্রকাশঃ মে ২৯, ২০২৬ সময়ঃ ১১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ অপরাহ্ণ

দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আশা’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাঠপর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি ‘জুনিয়র লোন অফিসার’ পদে মোট ২৩৫ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের তথ্য

পদের নাম: জুনিয়র লোন অফিসার
পদসংখ্যা: ২৩৫টি
মাসিক বেতন: ২৩,৯০৯ টাকা (সাকুল্যে)

নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করতে হতে পারে। এর মধ্যে বরগুনা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর ও রংপুর উল্লেখযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা ও শর্ত

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

এ ছাড়া প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল কিংবা মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞদের জন্য বিশেষ সুযোগ

যেসব প্রার্থীর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা সরাসরি ‘লোন অফিসার’ পদে আবেদন করার সুযোগ পাবেন।

সে ক্ষেত্রে শিক্ষানবিশ অবস্থায় মাসিক বেতন থাকবে ২৭,২৪০ টাকা। চাকরি স্থায়ী হলে মাসিক বেতন বৃদ্ধি পেয়ে হবে ৩৪,১৪৬ টাকা।

চাকরি স্থায়ী হলে যেসব সুবিধা

এক বছরের শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। স্থায়ী কর্মীরা নিয়মিত বেতনের পাশাপাশি পাবেন—

  • প্রভিডেন্ট ফান্ড সুবিধা
  • গ্র্যাচুইটি
  • বার্ষিক বেতন বৃদ্ধি
  • দুটি উৎসব ভাতা
  • বাংলা নববর্ষ ভাতা
  • কর্মী কল্যাণ তহবিল সুবিধা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া জানতে ‘আশা’র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ১০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে। এ জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আশা’ একটি ধূমপানমুক্ত প্রতিষ্ঠান এবং নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট গ্রহণ করা হয় না।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G