শিক্ষকদের বাড়িভাড়া ভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশঃ মে ৩০, ২০২৬ সময়ঃ ১১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ অপরাহ্ণ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য ভাতা ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের জন্য আর্থিক সুবিধাগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার কাজ করছে।

ঈদুল আজহা উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ও বাড়িভাড়া ভাতা পুরোপুরি দেওয়া হয় না। তবে এই সুবিধাগুলো পর্যায়ক্রমে বাড়ানোর বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন শিক্ষককে যদি নিজ জেলা বা আবাসস্থল থেকে দূরের এলাকায় দায়িত্ব পালন করতে হয়, তাহলে পর্যাপ্ত বাড়িভাড়া ভাতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। অন্যথায় শিক্ষকরা কর্মস্থল নিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে পারেন।

মন্ত্রী আরও জানান, শিক্ষকদের বদলি কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে, ফলে এতে তদবির বা আর্থিক অনিয়মের সুযোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

উৎসব ভাতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের যে ভাতা দেওয়া হচ্ছে, সেটি ধীরে ধীরে বাড়ানো হবে। প্রথম ধাপে বাড়তি ১০ শতাংশ যোগ করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এটি আরও বৃদ্ধি করে পূর্ণাঙ্গ উৎসব ভাতার পর্যায়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ নিরবচ্ছিন্নভাবে চলমান থাকে। ছুটির সময়েও পাঠ্যবই, কারিকুলাম এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে হয়।

তিনি জানান, নতুন বইয়ের বিষয়বস্তু, সংশোধন এবং শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়েও মন্ত্রণালয় নিয়মিত কাজ করছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G