হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ফোন নম্বর গোপন রেখেই সেট করা যাবে ইউজারনেম

প্রকাশঃ জুলাই ৭, ২০২৬ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত গোপনীয়তা আরও জোরদার করতে নতুন ইউজারনেম ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ফোন নম্বর প্রকাশ না করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি এবং ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।

ইউজারনেম সেট করার নিয়ম

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে ফিচারটি চালু থাকলে এবং অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করা থাকলে নিচের ধাপগুলো অনুসরণ করে ইউজারনেম নির্বাচন করতে পারবেন।

  • হোয়াটসঅ্যাপ খুলে Settings মেন্যুতে প্রবেশ করুন।
  • এরপর Account অপশনে ট্যাপ করুন।
  • সেখানে Username নামে নতুন একটি অপশন দেখা গেলে সেটিতে প্রবেশ করুন।
  • নিজের পছন্দের ইউজারনেম লিখুন।
  • নামটি খালি থাকলে সেটি সঙ্গে সঙ্গে সংরক্ষণ করা যাবে।

যদি আপনার পছন্দের ইউজারনেমটি আগে থেকেই অন্য কেউ ব্যবহার করে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ বিকল্প কিছু নামের পরামর্শ দেখাবে। সেখান থেকে পছন্দের আরেকটি নাম বেছে নেওয়া যাবে।

এখনই কি ইউজারনেম নেওয়া সম্ভব?

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এখনও ইউজারনেম অপশন দেখা যাবে না। মেটা ধাপে ধাপে বিভিন্ন ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করছে।

ফিচারটি সবার জন্য চালু হওয়ার পর যে ব্যবহারকারীরা আগে ইউজারনেম নির্বাচন করবেন, তাঁদের পছন্দের নাম পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনার অ্যাকাউন্টে সুবিধাটি চালু হলে দেরি না করে দ্রুত পছন্দের ইউজারনেম সংরক্ষণ করাই ভালো।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G