মালয়েশিয়ায় অনুষ্ঠিত অলিম্পিয়াডে ৬০ পুরস্কার অর্জন বাংলাদেশের

প্রকাশঃ জুলাই ১৩, ২০২৬ সময়ঃ ৯:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ অপরাহ্ণ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এ অংশ নিয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (আইওবি)-এর নেতৃত্বে অংশ নেওয়া ১৮ জন শিক্ষার্থী মোট ৬০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

বাংলাদেশের প্রাপ্তির মধ্যে রয়েছে ২৭টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক, ৩টি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, ২টি ডায়মন্ড অ্যাওয়ার্ড, ৯টি আন্তর্জাতিক র‌্যাংকিং, ৪টি ডিন অ্যাওয়ার্ড, ৪টি কাজাখস্তান স্পেশাল অ্যাওয়ার্ড, ৪টি সেরা উপস্থাপনা বা বেস্ট এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, একটি জাজেস চয়েজ অ্যাওয়ার্ড, একটি মালয়েশিয়া স্পেশাল অ্যাওয়ার্ড এবং একটি সায়েন্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। অংশগ্রহণকারী ১৮ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন অন্তত একটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে।

ব্যক্তিগত অর্জনের দিক থেকে সবার ওপরে রয়েছেন সিলেটের আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরহাম জোহান। তিনি মোট ১৩টি আন্তর্জাতিক পুরস্কার জিতে বাংলাদেশের সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অনিরুদ্ধ নিলাদ্রি বিশ্বাস ১১টি পুরস্কার অর্জন করে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য অর্জন করেন।

প্রতিযোগিতার পাশাপাশি বাংলাদেশ দলের সদস্যরা ইউনিভার্সিটি অব সাইবারজয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, মালয়েশিয়া ন্যাশনাল মিউজিয়াম, পেট্রোনাস টুইন টাওয়ার্স এবং ইসতানা নেগারা পরিদর্শন করেন। এ সফরের মাধ্যমে তারা আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

এই অর্জন সম্পর্কে আইওবির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুদ্দীন নিশান বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে তাদের মেধা, সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক দক্ষতার পরিচয় দিয়েছে, যা ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে।

আইওবির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাবিবুল আলম শিমুল বলেন, আন্তর্জাতিক অলিম্পিয়াডে এই সাফল্য দেশের শিক্ষার্থীদের সক্ষমতার প্রতিফলন। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী বিশ্বমঞ্চে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G