২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেই অনন্য এক রেকর্ড গড়েছে স্পেন। ম্যাচের শুরুর একাদশে একসঙ্গে সুযোগ পেয়েছেন দুই কিশোর ফুটবলার লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। এর মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে প্রায় ৬৮ বছর পর দেখা গেল একটি বিরল ঘটনা।
ফুটবল পরিসংখ্যান সংস্থা অপ্টার তথ্য অনুযায়ী, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা এর পরবর্তী নকআউট ম্যাচে একসঙ্গে দুই কিশোর খেলোয়াড়কে শুরুর একাদশে রাখার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৫৮ সালের আসরে।
সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথম একাদশে খেলেছিলেন কিংবদন্তি পেলে ও জোসে আলতাফিনি। এরপর দীর্ঘ সময় আর কোনো দল এমন সিদ্ধান্ত নেয়নি।
অবশেষে প্রায় সাত দশক পর সেই বিরল নজিরে নাম লেখাল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লামিনে ইয়ামাল ও পাউ কুবারসিকে শুরুর একাদশে রেখে ইতিহাসের অংশ হয়ে গেল দলটি।
বিশ্ব ফুটবলের নতুন প্রজন্মের দুই প্রতিভাকে একসঙ্গে বড় মঞ্চে শুরুর একাদশে নামানোর এই সিদ্ধান্ত স্পেনের সাহসী পরিকল্পনারও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে দুই কিশোর ফুটবলারকে প্রথম একাদশে খেলানোর বিরল রেকর্ডও গড়ে ফেলেছে তারা।
প্রতি / এডি / শাআ
আফগান ক্রিকেটে শোক, না ফেরার দেশে শাপুর জাদরান
৬৮ বছর পর বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল স্পেন
ইংল্যান্ড ম্যাচে নীল জার্সিই কেন চাইছে আর্জেন্টিনা? কী আছে এর পেছনে?
কোটি টাকার বেতন ছেড়ে পর্তুগালের কোচ হতে যাচ্ছেন হোর্হে হেসুস
বিশ্বকাপের মাঠে শিশুদের কানে হেডফোন ব্যবহার করা হয় কেন? জানুন আসল কারণ
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইতিহাসের নতুন মাইলফলক ছুঁলেন মেসি ও জকোভিচ
‘আমার আগে কিছুই জেতেনি পর্তুগাল’, বিদায়ের বার্তায় রোনালদো
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা ৭ কিংবদন্তি ফুটবলার
ফ্রান্সের জার্সিতে কেন মুরগির প্রতীক? জানুন এর পেছনের ইতিহাস
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা ইরানের