৫ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, আবেদন করতে লাগবে যে যোগ্যতা
বেসরকারি প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির কস্ট অ্যাকাউন্টস বিভাগে ডেপুটি ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগামী ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
- পদের নাম: ডেপুটি ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- বিভাগ: কস্ট অ্যাকাউন্টস
- মোট পদ: ১০টি
- চাকরির ধরন: পূর্ণকালীন
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদন করতে প্রার্থীকে হিসাববিজ্ঞানে বিবিএ, এমবিএ অথবা এমকম ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ২৮ বছর হতে হবে।
কর্মস্থল ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে পাঁচ জেলার বিভিন্ন স্থানে। জেলাগুলো হলো ঢাকা, হবিগঞ্জ, নরসিংদী, রাজশাহী ও রংপুর।
বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৬।
প্রতি / এডি / শাআ






















