অজ্ঞান পার্টির খপ্পরে আনসার সদস্য

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

অপরাধ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঝিলন আহমদ (২৮) নামে এক আনসার সদস্য।

বুধবার সকাল ১১টার দিকে তাকে মগবাজার রেলক্রসিং থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অজ্ঞান পার্টি ঝিলনের কাছে থাকা মোবাইল ও এক হাজার টাকা নিয়ে গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চলের ল্যান্ডপ্রজেক্টে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝিলন আহমদ তেজগাঁও শিল্পাঞ্চলের ল্যান্ডপ্রজেক্টে কর্মরত আছেন। সকালে তার আত্মীয়কে লঞ্চে তুলে দিয়ে সদরঘাট থেকে বাসে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

তিনি জানান, অচেতন অবস্থায় বাসের হেলপার তাকে মগবাজারে রেলক্রসিংয়ে নামিয়ে দেন। সেখানে রমনা পুলিশ ঝিলনকে পেয়ে খবর দেন। তিনি গিয়ে ঝিলনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস জানান, ঝিলন আহমদ অচেতন অবস্থায় হাসপতালে ভর্তি আছেন।

প্রতিক্ষণ/এডি/কাদের

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G